Slide 1

Slide 2

Slide 3

প্রতিষ্ঠার ইতিহাস

মোক্তারপুর উচ্চ বিদ্যালয় রাজশাহী জেলার পদ্মা বিধৌত চারঘাট উপজেলাধীন দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ ও ঐতিহাসিক বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার মাঝামাঝি স্থানে পদ্মা নদীর তীরবর্তী অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। চারঘাট উপজেলা সদর থেকে প্রতিষ্ঠানটি ০৪ (চার) কিঃমিঃ পশ্চিমে অবস্থিত।

ইতিহাসঃ মোক্তারপুর, গৌড়শহরপুর, আস্করপুর তিনটি জনবহুল গ্রাম। অত্র এলাকা হতে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৩ কি:মি: পূর্বে এবং ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় ৫ কি: মি: পশ্চিমে অবস্থিত। এছাড়া অত্র এলাকার ছেলেমেয়েদের মাধ্যমিক শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না । ইতিমধ্যে ১৯৮১ ইং সালে সরদহ পাইলট উচ্চ বিদ্যালয়টি সরকারী করণ হওয়ায় অত্র এলাকার ছেলে মেয়েদের পড়া লেখার জন্য একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজন হয়। এই লক্ষে অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্দী করে অত্র গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এবং সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জনাব আলীর উদ্যোগে ও প্রস্তাবে সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলামের আহবানে অত্র এলাকার সচেতন ব্যক্তি বর্গ নিয়ে একটি সভা আহবান করেন। ঐ দিনে প্রথম সভার সভাপতিত্ব করেন মোক্তারপুর গ্রামের কৃতি সন্তান বিএডিসির সাবেক যুগ্নসচিব মরহুম আহমেদ ইউনুচ সাহেব এবং সাবেক সংসদ সদস্য মরহুম মকসেদ আলী সাহেবকে সভাপতি মনোনিত করে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সূচনা করা হয় ১৯৮১ সালে। তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন।